মালদা

১বছরের শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা শতমায়ের

শেয়ালে ছাগল খেয়ে নেওয়ার অভিযোগ তুলে ১১ বছরের শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো শতমায়ের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় শিশু কন্যার চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার লক্ষিপুর এলাকায়। উত্তেজিত গ্রামবাসীরা মারধোর দিয়ে ওই আক্রান্ত শিশু কন্যার শতমা ও বাবাকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিশু কন্যার নাম তামান্না খাতুন(১১), বাড়ি লক্ষিপুর এলাকায়। অভিযুক্ত শতমা কহিনূর বিবি, বাবা লালু সেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ইংরেজ বাজার থানায়। 

        গ্রাম্য সূত্রে জানা গিয়েছে, তামান্নার মা হামেদা বিবি গত সাত বছর আগে মারা যায়। এরপর তার বাবা লালু সেখ কহিনূর বিবির সাথে বিয়ে করে। অভিযোগ উঠেছে আক্রান্ত ছোট্ট শিশুটিকে পড়াশোনা না করিয়ে ছাগল চড়ানোর কাজ করাত অভিযুক্তরা। ওই শিশুটি প্রতিদিনের মত শনিবার বাড়ির ছাগলগুলি নিয়ে মাঠে চড়াতে যায় এবং একটি ছাগলকে শেয়ালে তুলে নিয়ে যায়। এরপর শিশুটি ঘরে ফিরে আসলে শতমা শুরু করে নির্মম অত্যাচার। ধারালো অস্ত্র নিয়ে শিশু কন্যার উপর চড়াও হয় তামান্নার শতমা। তারপর ধারালো অস্ত্রর আঘাতে জখম অবস্থায় গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধার করে ওই রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চলছে তামান্না চিকিৎসা। ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।